আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

জাঁকজমকপূর্ণ আয়োজনে রাঙামাটিতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জানুয়ারি ৪, ২০২২,৮:৪৮ অপরাহ্ণ

 
Spread the love

 

মেহেদী ইমাম রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাঙামাটি পৌরসভা মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর।

জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজি কামাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমূখ।

এসময় বক্তারা প্রতিষ্ঠা পরবর্তি ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী শেখ হাসিনা ও জননেতা দিপংকর তালুকদার এমপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এর আগে রাঙামাটি জেলা পরিষদ গেইট হতে নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।

পরে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain