জুলাই ১৭, ২০১৬,২:০৮ পূর্বাহ্ণ
বিচয় নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর এ ভবনটি ভাঙার কাজ শুরু হবে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ শনিবার রাতে সাংবাদিকদের জানান, ইতিমধ্যে ভবনটিতে অবস্থিত দল ও সহযোগী-ভাতৃপ্রতিম সব সংগঠনের কার্যালয় এবং আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউর পুরনো এ ভবনটি ভাঙার পর সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত দৃষ্টিনন্দন ২০ তলা ভবন গড়ে তোলা হবে। ভবনটিতে নতুনভাবে ক্ষমতাসীন দলসহ সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় স্থাপন করা হবে। চলতি বছরের গত ৩০ মের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এরপর সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠন নেতাদের অনুরোধে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কিছুদিন পুরনো ভবনেই কার্যক্রম চালানোর অনুমতি দেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নিজস্ব জায়গায় নির্মিয়মান ২০ তলাবিশিষ্ট নতুন ভবনে কেন্দ্রীয় ও সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় ছাড়াও দলের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের পদক্ষেপ নেওয়া হবে। গত ৬ এপ্রিল দলীয় সভাপতি শেখ হাসিনা প্রস্তাবিত নতুন ভবনের নকশা অনুমোদন করেন। রাজউক অনুমোদিত এ নকশা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে মূল ভবন নির্মাণের কাজ শুরু হবে। আওয়ামী লীগ নেতারা দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করা যাবে বলেও আশা করছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain