আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জঙ্গিদের সহযোগিতার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যসহ আটক ৩

জুলাই ১৭, ২০১৬,২:০২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়াসহ সহযোগিতার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ-উপাচার্যসহ (প্রোভিসি) তিনজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ শনিবার বিকাল পাঁচটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান ওরফে তুহিন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান   এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়কের ব্লক-ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত ১৬ মে এই ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর তারা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যান। ওই বাসায় অভিযান চালিয়ে চালিয়ে বালুভর্তি কার্টন ও তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা বিদেশিসহ মোট ২২ জনকে হত্যা করে। এ ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain