আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সহকারী ভুমি কর্মকর্তা ঘুষ ছাড়া কাজ করেনা। bdnewstv24.com

জানুয়ারি ১, ২০২২,১:২৯ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter;- bdnewstv24.com

৩০শে ডিসেম্বর ২০২১ইং

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রুহুল্লাহ,ঘুষ ছাড়া কোন কাজ করেনা।

ঘুষ, দুর্নীতি, হয়রানি, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ওই তহশিলদারের বিরুদ্ধে। ভূমি অফিসের চৌকাঠ পেরুলেই তহশিলদারের নিজের করা আইন মানতে হয় ভূমিসেবা নিতে সাধারণ মানুষকে। কেউ এর প্রতিবাদ করলেই ওই ভূমি কর্মকর্তা স্থানীয় একটি সংঘবদ্ধ দালাল চক্রকে লেলিয়ে দেন সেবা নিতে আসা লোকজনের ওপর।

উপজেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, ২০শে ফেব্রুয়ারি মো. রুহুল্লাহ শৌলমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকেই নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠে।

লিখিত অভিযোগে শৌলমারী ইউনিয়নের বাতারগ্রাম এলাকার কৃষক অফর উদ্দিন অভিযোগ করেন, জমির খাজনা বাবদ তার কাছ থেকে নগদ ৭ (সাত) হাজার টাকা নিয়ে ৯৯০ টাকার একটি রশিদ হাতে ধরিয়ে দেয় তহশিলদার রুহুল্লাহ।

একই এলাকার মৃত দুখু মাহমুদের ছেলে রফিয়াল হক বলেন, জমির খাজনা বাবদ ৩ (তিন) হাজার টাকা নিলেও রশিদ দেন ১ (এক) হাজার টাকার এবং হোল্ডিং বাবদ দাবি করেন ৬০০ টাকা।

এদের মতো একই অভিযোগ ওই ভূমি অফিসে সেবা নিতে আসা বেশির ভাগ মানুষের। নাম খারিজের বেলায় সরকার কর্তৃক নির্ধারিত ফি ১ হাজার ১৫০ টাকা হলেও অতিরিক্ত হিসেবে ৮ (আট) থেকে ১০(দশ) হাজার টাকা পর্যন্ত নেন ওই তহশিলদার।

দাবিকৃত ঘুষের অর্থ দিতে অস্বীকার করলে নানা টালবাহানা করে জমির মালিকদের হয়রানি করেন। ২৩ সেপ্টেম্বর দুপুরে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলার বড়াইকান্দি বাজারে তহশিলদার রুহুল্লাহর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করেন ভুক্তভোগী এলাকাবাসী।

বিক্ষোভ মিছিল শেষে ওই তহশিলদারকে নিজ অফিসেই ২ (দুই)  ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে অফিস থেকে কৌশলে পালিয়ে ওই যাত্রায় রক্ষা পান তহশিলদার।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন,রৌমারী   উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

সকল তথ্য সংগ্রহ করি

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain