আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ধান কেটে কৃষকের মুখে হাসি ফুটাল দূর্বার তারুণ্য

ডিসেম্বর ৩০, ২০২১,১২:৫০ পূর্বাহ্ণ

 
Spread the love

ধান কেটে কৃষকের মুখে হাসি ফুটাল দূর্বার তারুণ্য

নিজস্ব প্রতিবেদকঃ

বয়স ৭০ এর উপর। নিজে ধান কাটতে পারেন না। বদলা নেয়ার টাকা নাই। এ কথা শুনে এক দল তরুণ পৌঁছে যায় তার জমিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার ২০ কড়া জমির ধান কেটে বাড়ির উঠানে পৌঁছে দেয় সেই তরুণরা। পটুয়াখালীর পাতার চরে এরকমই ঘটনা ঘটিয়েছে দূর্বার তারুণ্য এর সদস্যরা।
সেই তরুণরা হলেন দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা কমিটির সদস্যরা।

দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আবু আবিদ “কৃষক আনন্দ” নামে এই প্রজেক্টটি উদ্ভোদন করেন।

এসময় তিনি বলেন, “দূর্বার তারুণ্য এর সকল সদস্যদের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিচ্ছি। যদি ধান কাটা নিজে সম্ভব না হয়, তবে একজন বদলার খরচ বহন করে হলেও অসহায় কৃষকের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করুন।মনে রাখতে হবে, কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।”

এসময় অসহায় সেই কৃষক বলেন, “বয়স হইছে,ধান কাটতে পারি না। বদলা টাহা চায় বেশি। তাই খুব টেনশনে আছিলাম। হেরা ধান কাইট্টা দেছে। হেগোরে ভাত খাওয়াতে চাইছিলাম, তাও খায় নাই। আল্লাহ তাগোরে বহুত বড় করুক”

উক্ত ধান কাঁটার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌকির আহমেদ, মোঃ রাকিব, তানভীর, রবিউল, ফয়সাল, রিফাত, সাকিব, ইমাম, জয়নালসহ পটুয়াখালী জেলার অনেক নেতৃত্ববৃন্দ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain