আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

রামুতে ডাকাত ইনুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

জুলাই ১৬, ২০১৬,১২:১৬ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: কক্সবাজার: জেলার রামু উপজেলা বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চল ঈদগড়ের গভীর জঙ্গল থেকে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মো. ইউনুছ প্রকাশ ইনু ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছ একটি বন্দুর পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।


এঘটনায় রামু থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর রাতে খবর পেয়ে রামু থানা পুলিশ উপজেলার ঈদগড়  হাজির পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গুরুত্বর আহত অবস্থায় ইনুকে উদ্ধার করে প্রথমে রামু ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

প্রথমে লাশের পরিচয় না মিললেও পরে স্ত্রী জোবাইদা বেগম নিশ্চিত করেন লাশটি তার স্বামী ইউনুছের। মারা যাওয়া ইনু ডুলাহাজারার ভিলেজার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশের দাবি, নিহত ইউনুছ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার ইউনুছ বাহিনীর প্রধান, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একজন বনদস্যু। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি, বন ধ্বংসসহ ১৭টি মামলা রয়েছে।

নিহত ইনুর স্ত্রী জুনাইদা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামী ইনুকে নিজ গ্রাম ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার একটি চায়ের দোকান থেকে  একদল লোক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের হাজীরপাড়া নামক এলাকা থেকে ডাকাত ইনুকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকও উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঈদগড়ের পাহাড়ি এলাকার ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে ইনু ডাকাত নিহত হয়েছেন। তিনি এব্যাপারে রামু থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান।  

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain