আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এ এসআই গ্রেপ্তার। bdnewstv24.com

নভেম্বর ১৮, ২০২১,১:৩৮ পূর্বাহ্ণ

 
Spread the love
Reporter:-bdnewstv24.com

রাজশাহীর চারঘাটে ৪০০(চাঁর) শত    পিচ ইয়াবাসহ পুলিশের এএসআইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ইউসুফপুর বিওপির সামনে থেকে ইউসুফপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করে।
আটককৃত এএসআইয়ের নাম পাঞ্জাব আলী। সে বর্তমানে রাজশাহী জেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছে বলে মডেল থানা পুলিশ জানিয়েছে।
চারঘাট থানা এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। ইউসুফপুর বিওপির সামনে উৎপেতে থাকলে মোটরসাইকেল যোগে রাজশাহী যাওয়ার পথে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ব্যাগে রাখা ৪০০(চার) শত     পিচ ইয়াবাসহ এএসআই পাঞ্জাবকে আটক করে চারঘাট মডেল থানায় সোর্পদ করেন। বিষয়টি নিশ্চিত করেন ইউসুফপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন।
এ ব্যাপারে ইউসুফপুর বিওপি নায়েক শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, এএসআই পাঞ্জাব ইতিপূর্বে চারঘাট মডেল থানায় কর্মরত ছিলেন। সেই সুবাধে চারঘাটে তার ভাড়া বাড়ি রয়েছে। রাত সাড়ে নয়টার দিকে চারঘাট থেকে রাজশাহী কাঁকনহাট যাওয়ার পথে ইউসুফপুর বিওপির সামনে থেকে মটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এএসআই পাঞ্জাবকে মাদক মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সঠিক তথ্য প্রচার করি
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain