নভেম্বর ১২, ২০২১,৩:১৯ পূর্বাহ্ণ

Reporter:- bdnewstv24.com
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরের ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তফা জামান ১০/১১/২০২১ ইং বুধবার সকাল ১১ (এগারো) টায় ঢাকা থেকে নিজ গ্রামে আসার সময় কাওড়াকান্দি ফেরি ঘাটে প্রায় ৩০০(তিনশত ) গজ দূর থেকে সিএনজি হইতে তাকে প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। প্রাইভেটকারে তোলার পর তাকে হাত পা এবং মুখ বেঁধে ফেলে। তার নাকে মুখে ও বুকে আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় হাত পা বেধে আড়াই হাজার কবর স্থানের রাস্তার পাশে তাকে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা।
পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং তার পরিবারকে জানায় । এসময় তার সাথে থাকা কিছু নগদ টাকা নিয়ে যায়। তাকে হত্যার হুমকি দিয়ে যায় এ ঘটনা জানাজানি করলে তার ব্যাপক ক্ষতি হবে এভাবে হুমকি দিয়ে যায়। এখন মো. মোস্তফা জামান ঢাকার রাসমনো প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন আছে। তিনি বলেন, অনেক দিন ধরে রাজনৈতিক প্রতিপরে একটি দল আমাকে সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। বার বার হত্যার হুমকি দিয়ে আসছে এই বিষয়ে আমি নবীনগর থানায় একটি মামলাও করেছি। মোস্তফা জামান একজন সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা এবং মানবাধিকার কর্মী। তার পরিবারের জান এবং মাল এখন হুমকিতে
সকল সংবাদ প্রচার করি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain