আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত। bdnewstv24.com

অক্টোবর ২৭, ২০২১,২:৩৮ পূর্বাহ্ণ

 
Spread the love

 পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় ১ (এক) জন নিহত এবং একই পরিবারের ৫ (পাঁচ) জনসহ মোট ৮(আট) জন আহত হয়েছেন। সোমবার রাত ৮ (আট) টার দিকে উপজেলার লালখাঁন ব্রীজ এলাকার শরীফ বাড়ির সামনে এই  দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা জানান, লেবুখালীর পাগলার মোড় থেকে মাহিন্দ্রা (আলফা)চরগরবদি ফেরী ঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসে, মাহেন্দ্রাটি লাল খাঁন ব্রীজের কাছা কাছি পৌঁছলে বিপরীত দিক থেকে গাছ বোঝাই একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেন্দ্রা চালক মোঃ জয়নাল আবেদিন (৩৫) কে মৃত্যু ঘোষণা করেন।নিহত জয়নালের বাড়ি উপজেলার দুমকি গ্রামে। তিনি আব্দুল জব্বার গাজীর ছেলে। আহত একই পরিবারের ৫  (পাঁচ ) জন হলেন-উপজেলা টিএনটি অফিসে কর্মরত মোঃ বাবুল সিকদার (৫০) তার স্ত্রী আবিদা সুলতানা (৪৮) তার মেয়ে সাবিহা (২৪) মেয়ে রিতু আক্তার (১৭) এবং  সাবিহার ৬ (ছয়) মাসের সন্তান আরহাম। অন্য আহতরা হলেন দুমকি গ্রামের মোঃ রাসেদুল ইসলাম (২০)মোঃ তৌহিদ (২০) মোঃ মাইনুল হোসেন (১৮) গুরুতর আহত সাবিহাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুস সালাম নিহত ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন

সকল সংবাদ প্রচার করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain