আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পুরনো মসজিদ। bdnewstv24.com

অক্টোবর ২১, ২০২১,৯:২০ পূর্বাহ্ণ

 
Spread the love
  • Reporter :- bdnewstv24.com
  • বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই নতুন বা পুরনো অনেক মসজিদ চোঁখে পড়ে। এসব মসজিদকে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। ঢাকার অদূরে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলায় রয়েছে প্রায় ৪(চাঁর)শত বছরের পুরনো ঐতিহাসিক নান্দনিক মসজিদের ইতিহাস । মসজিদটি হচ্ছে দেলদুয়ার উপজেলার লৌহজং নদীর পূর্ব পাড়ে আতিয়া গ্রামে সোয়া ৪শ’ (চাঁর) শত বছরের প্রাচীন ইসলামী স্থাপনা আতিয়া মসজিদ।

    টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলা লিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলা লিপি রয়েছে তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়। বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিটিতে নির্মাণকাল ১০১৯ হিজরী (১৬১০-১১ খ্রি.) দেয়া হলেও কেন্দ্রীয় প্রবেশ পথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল ১০১৮ হিজরী (১৬০৮-৯ খ্রি.) উল্লেখ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে।

    সুলতানি ও মোগল আমলের স্থাপত্য শিল্পরীতিতে মসজিদ নির্মাণের পরিকল্পনায় ছিলেন প্রখ্যাত স্থপতি মুহাম্মদ খাঁ। মসজিদটি নির্মাণের পর ১৮৩৭ সালে রওশন খাতুন চৌধুরানী এবং ১৯০৯ সালে আবুল আহমেদ খান গজনবি এ মসজিদ সংস্কার করেন।

    এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদটির সামনের দিকে বারান্দার ওপর অপেক্ষাকৃত ছোট তিনটি গম্বুজ রয়েছে। বারান্দাসহ মসজিদটি আয়তন হলো ১৭.৭০ মিটার এবং ১২ মিটার। মসজিদের দেয়ালের পুরুত্ব হলো ২.২২ মিটার। মসজিদের চারকোনে অষ্টকোনী ৪টি মিনার রয়েছে। মিনারগুলো ছাদের অনেক ওপরে ওঠে ছোট গম্বুজে শেষ হয়েছে। পশ্চিম পাশের দেয়ালের অর্থাৎ কিবলা দেয়ালের মধ্যে তিনটি অলংকৃত মেহরাব আছে।

    পূর্ব দিকে খিলান বিশিষ্ট তিনটি প্রবেশ পথ। বারান্দা থেকে তিনটি প্রবেশ পথের মাধ্যমে মূল মসিজদে প্রবেশ করা যায়। মসজিদের সম্মুখে অংশসহ পুরো মসজিদেই পোড়ামাটির টেরাকোটা নকশায় অলংকৃত। যে নকশা দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং যথাযথ পরিচর্যার অভাবে অনেকটাই বিলুপ্তি পথে।

    বাংলাদেশে সুলতানি ও মোগল আমলের যে সব প্রাচীন মুসলিম স্থাপনা রয়েছে, তন্মধ্যে আতিয়া জামে মসজিদ একটি উল্লেখযোগ্য ব্যাপক পরিচিত স্থাপনা। এক সময় বাংলাদেশের ১০ টাকার নোটে এ মসজিদের ছবি স্থান পেয়েছিল। বর্তমান সময়ে এ মসজিদের মতো ইসলামি স্থাপনা দেশে বিরল। বর্তমানে মসজিদটির সংস্কার খুবই জরুরি।

    সকল সংবাদ প্রচার করি।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain