আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বজ্রপাতে ০৩(তিন) জেলে নিহত । bdnewstv24.com

অক্টোবর ১১, ২০২১,৯:০৫ পূর্বাহ্ণ

 
Spread the love
Reporter :-
bdnewstv24.com

শরীয়তপুরের  ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ০৩(তিন) জন  নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একজন।

নিহতরা হলেন উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) এবং চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত জেলের নাম সাগর প্রধানিয়া(২৫)। তিনি উত্তর তারাবনিয়ার মোরন আলী ঢালী কান্দির আলী আহম্মেদ প্রধানিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ শিকারে যান জেলেরা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মহিউদ্দিন, আল আমিন ও নয়ন নামে ০৩(তিন) জেলের মৃত্যু হয়। আহত আরেক জেলেকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ইউনুস সরকার জানান, বজ্রপাতে তিন জেলে নিহত এবং একজন আহত হন। নিহতদের পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তানভীর আল নাসিফ বজ্রপাতে ০৩(তিন) জন নিহত হওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন।

সকল সংবাদ প্রচার করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain