আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোক থাকলেও তাদের ছেড়ে দেওয়া হচ্ছে : খালেদা জিয়া

জুলাই ৭, ২০১৬,১১:৪০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  ঢাকা :  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সন্ত্রাসী হামলার পর যারা গ্রেফতার হয়েছে, পরবর্তীতে দেখা গেছে তারা আওয়ামী লীগের লোক। তাদের পরিচয় জানার পর অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু, কেন? অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে।


এভাবে অপরাধীদের ছেড়ে দেওয়া হলে অপরাধ আরও বাড়বে। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাদের ধরে আইনের আওতায় আনতে হবে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিআইসিসি(সাবেক চীন-মৈত্রি) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।

এ অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, সরকার কোনো ঘটনাই আজ ঠিকমতো হ্যান্ডেল করতে পারে নাই। ঢাকা শহরে যত ঘটনা ঘটেছে কোনো অপরাধীকেই তারা ধরতে পারে নাই। এমনকি নারায়ণগঞ্জের ঘটনা (সাত খুন) নিয়েও অনেক কথা শোনা যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা ও সান্ত্বনা দেয়ার পরিবর্তে যা ইচ্ছা তাই বলছে। তারা শুধু ব্লেইমগেম করছে। তারা ইচ্ছামতো ব্লেইম দেয়। যারা সত্যিকারের অপরাধী তাদের ধরা হচ্ছে না।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এবারের ঈদ অত্যন্ত দুঃখজনক। আগের মতো কারো মনে ঈদের সেই আনন্দ এবার নেই। কারণ, গত কয়েকদিন আগেই গুলশানের রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটেছে। এ রকম বর্বরোচিত ঘটনা বাংলাদেশে আগে আর কখনো ঘটেনি। এরপরে আজ আবার ঈদের নামাজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এটিও অত্যন্ত দুঃখজনক। এতে আমরা গভীরভাবে মর্মাহত।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain