অক্টোবর ২, ২০২১,১:০১ পূর্বাহ্ণ
Reporter :-
bdnewstv24.com
জামিনে মুক্তি পেয়ে ফের স্কুলছাত্রীকে ধর্ষণ,
বরগুনায় স্ত্রীর বান্ধবীকে ধর্ষণের মামলায় গ্রেফতার গোলাম রাব্বী জামিনে বের হয়ে আবারও এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে, (২৯ সেপ্টেম্বর) এই ঘটনায় অভিযুক্ত গোলাম রাব্বীকে আসামি করে সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। গত ৫ ই আগস্ট স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় রাব্বী। পরে স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে ০২ (দুই) দিন আটকে রেখে ধর্ষণ করে সে। পরে তার স্ত্রী বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। এই ঘটনায় নির্যাতিতার মা জেলা সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে রাব্বীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সেখান থেকে ২২ ই আগস্ট জামিনে মুক্তি পেয়ে আবারও এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে রাব্বী।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন গত ২৬ সেপ্টেম্বর রাব্বী তার বন্ধু মামুনের বাসায় নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এমনকি আমার মেয়ের সংগে বিয়ের ভুয়া কাবিননামাও তৈরি করে সে। আমার মেয়ে চলে আসতে চাইলে নিজের বাসায় নিয়ে নির্যাতন চালায় রাব্বী। বিষয়টি থানায় জানালে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মেয়ের মা,ঘটনার পর থেকেই রাব্বী পলাতক রয়েছে।
সকল সংবাদ প্রচার করি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain