আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

স্কুল ছাত্রী অপহরণ এবং ধর্ষণ, bdnewstv24.com

সেপ্টেম্বর ২৯, ২০২১,২:২৬ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:-
bdnewstv24.com

জয়পুরহাটে বিদ্যালয় ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় ৬০ বছরের কারাদণ্ড, জয়পুর হাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ এবং ধর্ষণ মামলায় মোমিন আকন্দ (২৫) (পচিশ) নামের এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড ও ১২ (বার) লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ১২(বার) বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর)২০২১ইং জয়পুরহাট নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার বাসিন্দা মামুন আকন্দের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মোমিন আকন্দ ওই ছাত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসতো। ৩ (তিন) সেপ্টেম্বর ২০১৮ইং স্থানীয় স্কুল গেটের সামনে থেকে আসামি মোমিন ও তার ছয় সহযোগী ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় বিদ্যালয় ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ ই সেপ্টেম্বর জয়পুরহাট থানায় ৬ ( ছয়জনের) বিরুদ্ধে মামলা করেন।
মামলার০৩( তিন) মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে তদন্ত শেষে ৩১ ডিসেম্বর ২০১৮ইং মোমিনকে একমাত্র আসামি দেখিয়ে আদালতে পুলিশ চার্জশিট দাখিল করে, বাকি অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আদালত মোমিন আকন্দকে ৩০(ত্রিশ) বছর কারাদণ্ড এবং ০৭ (সাত) লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৭(সাত) বছরের কারাদণ্ড; ধর্ষণ ধারায় ৩০(ত্রিশ) বছর কারাদণ্ড ও ১০ (দশ) লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৫ (পাঁচ) বছরের কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
সকল সংবাদ প্রচার করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain