জুলাই ৭, ২০১৬,১১:৩৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: নারায়ণগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবাহী বাস উল্টে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে তাদের সবার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক টিআই তোয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। আর বাকি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain