আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ধর্ষন bdnewstv24.com

সেপ্টেম্বর ২২, ২০২১,১:০০ পূর্বাহ্ণ

 
Spread the love

 

Reporter:-

bdnewstv24.com

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যালয়  যাওয়ার পথে তুলে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে   ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়লে সোমবার ২০  ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।   এর আগে দুপুর ১২(বার)  টায়  বিদ্যালয় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে আতাউল্লাহ মোল্লা ২০ (বিশ) নামে এক যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে স্বজনরা অভিযোগ করেছেন।   অভিযুক্ত আতাউল্লাহ মোল্লা ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে।  ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।   শিক্ষার্থীর স্বজনরা জানান, আতাউল্লাহ মোল্লা ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। তবে শিক্ষার্থী বিষয়টি গোপন রাখে। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে  বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী। দুপুরে বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে আসলে শিক্ষার্থী তার মাকে জানায়, বিদ্যালয়  যাওয়ার পথে ভারুইয়া গ্রামে তার পথরোধ করে আতাউল্লাহ মোল্লা। এরপর মুখ চেপে ধরে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে সে সেখান থেকে পালিয়ে যায়।  শিক্ষার্থীর স্বজনরা আরও জানান,  পরে ওই শিক্ষার্থী আরও অসুস্থ হয়ে পড়ে। রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, বিষয়টি জানতে পেরে পুলিশের একটি দল  ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ওই শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা নেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সকল সংবাদ প্রচার করি ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain