সেপ্টেম্বর ১২, ২০২১,১:০৬ পূর্বাহ্ণ
Reporter:-
bdnewstv24.com
খুলনার ফুলতলায় ০৪( চার ) বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় তৌহিদুল সরদার ২০(বিশ) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর ১১(এগারো) ই সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ২ ই সেপ্টেম্বর দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল ওই শিশু। এ সময় শফিকুল সরদারের ছেলে তৌহিদুল সরদার কৌশলে ওই শিশুকে বারান্দায় নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে শফিকুল সরদারের পরিবার মীমাংসার চেষ্টা করেন। পরে শিশুর দাদি বাদী হয়ে ফুলতলা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, অভিযোগ পেয়েই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সকল সংবাদ প্রচার করি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain