আগস্ট ২২, ২০২১,১:৫১ পূর্বাহ্ণ

একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমানসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রথম গেট সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল দেউড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাঈম হোসেন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রোমিও, ক্রীড়া সম্পাদক মো. মোহসিন,
শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আরাফাত ইসলাম সাগর, শেরে বাংলা হল ০২(দুই) এর সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ ও শেরে বাংলা হল-০১ (এক) এর সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল সংবাদ পাঠিয়ে দেন আমরা প্রচার করবো।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain