আগস্ট ১৭, ২০২১,৪:৩৩ অপরাহ্ণ

প্রতিনিধি:-
বিডিনিউজটিভিটোয়েন্টিফোরডটকম
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে নকশা ডিজাইন অনুমোদন ছাড়াই এক প্রভাবশালীর তিন তলা ভবন নির্মাণ এর অভিযোগ পাওয়াগেছে । ভুক্তভোগী আ: করিম পৌরসভার নকশা (ডিজাইন) অনুমোদন ছাড়াই এবং পৌর আইন না মেনে প্রতিবেশী বাসিন্দার জায়গা সংলগ্ন ভবন নির্মাণ করায় সোমবার ( ৯ ই আগষ্ট) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা সংলগ্ন বাসিন্দা মোঃ নজরুল ইসলাম পৌরসভার ভবন নির্মাণে জন্য নকশা (ডিজাইন) অনুমোদন না নিয়েই ৩ (তিন) তলা ভবন নির্মাণ করছেন । পৌর আইন অনুযায়ী সীমানার ৩ফুট জায়গা না রেখেই আ: করিম এর বাসা সংলগ্ন জায়গায় জোড় পুর্বক প্রভাবশালী নজরুল ইসলাম গত ৩-৪ মাস পুর্বে ৩(তিন) তলা ভবনের কাজ শুরু করে ইতিমধ্যে দ্বিতিয় তলার নির্মাণ কাজ সম্পন্ন করেছে । আ: করিম জানান ,এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানকে জানানোর পরে তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (মেম্বর) জালাল উদ্দিনকে দায়িত্ব দেন, কিন্তু সমাধান পান নি ভুক্তভোগী বাসিন্দা আ: করিম। সোমবার (৯ ই আগষ্ট) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দেওয়ায় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিজাইন নকশা অনুমোদন না নিয়েই দোতলা ভবন এর নির্মাণ কাজ শেষ করেছে নজরুল ইসলাম । অভিযুক্ত ভবন মালিক মোঃ নজরুল ইসলাম ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন নেন নি এবং প্রতিবেশীর ভবনের পার্শ্বে ৩ ফিট জায়গা ফাঁকা রাখেন নি বলে স্বীকার করেন তাড়াশ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, তিনি জানান, পৌরসভার ডিজাইন নকশা অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি । এবং ভবনের সামনে ৫ ফুট পিছনে ৪ ফুট ও উভয় পার্শ্বে ৩ ফুট জায়গা রেখেই ভবন নির্মাণ করতে হবে । তিনি আরো বলেন অভিযোগ এর আলোকেই ব্যবস্থা নেওয়া হবে । যে কোন সংবাদ পাঠিয়ে দিন, আমরা প্রচার করবো
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain