আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

মাস্ক বিতরণ। বিডিনিউজ টিভি টোয়েন্টি ফোর ডটকম ।

জুলাই ২৭, ২০২১,১:২৮ পূর্বাহ্ণ

 
Spread the love
প্রতিনিধিঃ-
বিডিনিউজ টিভি টোয়েন্টি ফোর ডটকম ।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুরে সাংবাদিক সংগঠন ‘মৈত্রী মিডিয়া সেন্টার’ এর উদ্যোগে ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান এর সৌজন্যে শহরের বিভিন্নস্থানে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই)শহরের ইটেরপুল এলাকায় এই মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল।

পরে ইটেরপুল বাজার,পুরাতন কোর্টের মোড়, শকুনি লেকপাড়, বটতলাসহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণস্থানে ব্যবসায়ী,মোটরসাইকেল চালক, ইজিবাইক চালক, রিকশাচালক ও পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান মোল্লা,সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, সিনিয়র কার্যকরী সদস্য অজয় কুণ্ডু, সদস্য শাহাদাত হোসেন জুয়েল, নাজমুল মোড়ল, বিধান মজুমদার সহ অন্যান্যরা ।

এই ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাটিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ।

উল্লেখ্য, মৈত্রী মিডিয়া সেন্টার মহামারী করোনার শুরু থেকে বিভিন্ন সময়ে অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি খাদ্য সহায়তা দিয়ে এসেছে। এছাড়া সংগঠটির উদ্যোগে শীতের সময়ে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম করে থাকে।

সকল সংবাদ প্রচার করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain