জুলাই ২৬, ২০২১,১:০৯ পূর্বাহ্ণ

প্রতিনিধিঃ- বিডিনিউজ টিভি টোয়েন্টি ফোর ডটকম ।
চাঁদপুরের মতলব উত্তরে ৪০(চল্লিশ) পিস ইয়াবাসহ ১ (এক) জনকে আটক করেছে
২৫ ই জুলাই ২০২১ইং মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চান্দ্রকান্দি বেরীবাধ সংলগ্ন রবীন প্রধানের দোকানের সামনে থেকে থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খোকন (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
এসময় তার কাছ থেকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃত মাদক ব্যাবসায়ী খোকন উপজেলার ইমামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন, খোকন দীর্ঘদীন যাবত মাদক ব্যাবসা করে আসছে। মাদক ব্যাবসায়ী যেই হোকনা কেন মাদকের সঙ্গে কোন আপোষ নেই।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain