আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

মসজিদ ভিত্তিক প্রচারনায় বোয়ালমারী থানা পুলিশ করোনা সচেতনতায়।বিডিনিউজ টিভি টোয়েন্টি ফোর ডটকম ।

জুলাই ১৮, ২০২১,৩:৪৭ পূর্বাহ্ণ

 
Spread the love
 প্রতিনিধিঃ- বিডিনিউজ টিভি টোয়েন্টি ফোর ডটকম।
করোনা  ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ফরিদপুরের বোয়ালমারীতে করোনা সচেতনতায় মসজিদভিত্তিক প্রচারণায় নেমেছে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম কামারগ্রাম জামে মসজিদে ১৬ জুলাই শুক্রবার খুৎবার পূর্বে মুসল্লিদের বলেন, বোয়ালমারী থানা পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশে করোনা মহামারির এই কঠিন সময়ে জনগণের করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম। প্রচারকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, লোকসমাগম এড়িয়ে চলাসহ সরকারি বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হয়। সাধ্যমতো পুষ্টিকর খাবার খাওয়া, জ্বর-সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া আপনার আসন্ন পবিত্র ঈদুল আযহার ঈদের মাঠে কোলাকোলী করবেন না। কোরবানীর গরুর হাটে যারা যাবেন তারা ভিড় এড়িয়ে চলবেন এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে গমন করবেন। করোনা সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়েছে। হাট বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ুন। বোয়ালমারী পৌরশহরসহ উপজেলার প্রতিটা ইউনিয়নের বসবাসরত সকল নাগরিককে করোনা মহামারিতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরো বলেন, থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসর্পোট কিংবা অন্য যেকোন সেবা নিতে কোন টাকা পয়সা বা দালাল লাগেনা এবং কোন প্রকার ভোগান্তির স্বীকার কেহ হবেনা। কোন অনিয়ম দেখলে থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার উর্দ্ধত্বন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করেন।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain