আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

সিএমপির নিবন্ধন বুথ শ্রমজীবি মানুষের জন্য বিডিনিউজ টিভি টোয়েন্টি ফোর ডটকম।

জুলাই ১৬, ২০২১,১:২৭ পূর্বাহ্ণ

 
Spread the love

চট্টগ্রামের শ্রমজীবী মানুষের করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু করা হয়েছে।

আজ ১৫ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টায় চট্টগ্রাম কোতোয়ালী থানা মোড়ে এ বুথ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এসময় সিএমপি পুলিশ কমিশনার বলেন, করোনার ভ্যাকসিন সহজলভ্য করার পাশাপাশি যারা সুরক্ষা অ্যাপস ব্যাবহার করতে অসুবিধা বোধ করছেন, তাদের জন্য এ বুথ চালু করা হয়েছে। যাতে সাধারণ মানুষ সহজে নিবন্ধন করে করোনার টিকা নিতে পারে। সামাজিক সংগঠন যাত্রী ছাউনির সহযোগিতায় প্রথম একটি বুথ চালু করা হয়েছে। যদি এই বুথের কার্যক্রমে সফলতা পাওয়া যায় তাহলে পরবর্তীতে আরও বুথ চালু করার পরিকল্পনা আছে আমাদের।

তিনি আরও বলেন, আমাদের আশেপাশে অনেক শ্রমজীবী মানুষ সুরক্ষা অ্যাপ ব্যবহার বা রেজিস্ট্রেশন করতে পারেন না। তাই তারা যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন, মূলত সে লক্ষ্যে এই কার্যক্রম। এই বুথে এসে যে কেউ খুব সহজে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain