জুলাই ১৩, ২০২১,২:২৯ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও ২৪ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে সকালে রমিজ কেরানিপাড়ায় অবস্থিত ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় তিনি বলেন, করোনার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর শুরু থেকে চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে মাটিরাঙ্গা জোনের উপ- অধিনায়ক মেজর কৌশিক জাহান ও মেজর মোঃ ইউসুফ’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain