জুলাই ১২, ২০২১,২:২৫ পূর্বাহ্ণ

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
১১ ই জুলাই ২০২১ ইং চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে সাগরিকা রোড, বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, অলংকার মোড়, একে খান মোড়, পিসি রোড ও ডিটি রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় পরিচালিত অভিযানে পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে অবৈধভাবে বসা কোরবানির পশুরহাট উচ্ছেদ করা হয়। এ ছাড়া করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬টি মামলায় ২ হাজার ৩০০ শত টাকা জরিমানা করা হয়। ।
অভিযানকালে মাস্ক বিতরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেটেরা।
আগের দিন শনিবার (১০ই জুলাই) ২০২১ইং কাজীর দেউড়ি, জামালখান, গনি বেকারি, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, বহদ্দারহাট, নতুন চান্দগাঁও থানা, শুলকবহর ও কাতালগঞ্জ এলাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১১টি মামলায় ২ হাজার ১০০ শত টাকা জরিমানা করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain