আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় ৩ সাংবাদিক আহত

জুন ২১, ২০১৬,১:১০ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টি ভি ২৪ ডট কম: গাজীপুর: গাজীপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আজ সোমবার বিকেলে জুয়াড়ি ও সন্ত্রাসীদের হামলায় টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।


আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।     

আহতরা জানান, সদর উপজেলার বাঘের বাজারের শিরিরচালা এলাকায় শফিকুল ইসলাম ও রতন মেম্বারের নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী জুয়াড়ি দীর্ঘদিন ধরে হাউজি ও যাত্রা মেলার নামে অবৈধভাবে জুয়া ও নগ্ন নৃত্যের আসর চালিয়ে আসছিলেন। স্থানীয় লোকজন এর প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার হয়নি। আজ বিকেলে টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন তৈরির জন্য সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। এ সময় তাঁরা ছবি তুলতে গেলে শফিকুল ইসলাম ও তাঁর লোকজন সাংবাদিকদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শফিকুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন জুয়াড়ি ও সন্ত্রাসী রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং সাংবাদিকদের বেধড়ক মারধর করে। এতে আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain