জুন ১৭, ২০২১,১১:৪৩ পূর্বাহ্ণ

প্রতিনিধিঃ- বিডি নিউজ টিভি টোয়েন্টি ফোর ডট কম
যশোরের বাঘারপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ইউপি সচিব কামরুজ্জামান তুহিন(৪৫) মারা গেছেন। ইননা,,,,,,,,,,,রাজেউন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । কামরুজ্জামান তুহিন স্থানীয় খাজুরা এলাকার চন্ডিপুর গ্রামের শেখ জয়নুদ্দিনের ছেলে ও বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি ঝিনাইদহ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম নিশ্চিত করেন। নিহতের ভাই শেখ সাহান জানান, ১৫ দিন আগে তার ভাই কামরুজ্জামান তুহিনের জ্বর আসে এসময় স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি, জর নিয়ন্ত্রণের না আসায় গত এক সপ্তাহ আগে যশোর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা করান। পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে ডাক্তারি পরামর্শ তুহিন বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত (১৪ জুন) প্রচুর জ্বর শ্বাসকষ্ট দেখা দিলে তার স্যলক রফিকুল ইসলাম থাকে ঝিনাইদহে চিকিৎসার জন্য নিয়ে যান । সেখানে সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain