আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জনগণের ওপর ‘চেপে বসা’ সরকারকে প্রশ্রয় দেবেনা ভারত: প্রত্যাশা ফখরুলের

জুন ২০, ২০১৬,৩:২৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: ‘ভারত আমাদের শুধু প্রতিবেশী নয়, অকৃত্রিম বন্ধু’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সব সময় প্রত্যাশা করব, ভারতবর্ষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গেই থাকবে। তারা এমন কোনো শক্তি বা সরকারকে প্রশ্রয় দেবে না, সহযোগিতা করবে না, যারা জনগণের ওপর জোর করে চেপে বসে রয়েছে।’


আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ব্যর্থ হয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্নখাতে ফেরাতে সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার চালিয়েছে। তবে তারা একটি ক্ষেত্রে সফল হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল রোববার বলেছেন, বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে ও সঠিক পথে আছে।

মির্জা ফখরুল বলেন, ‘গত এক সপ্তাহের অভিযানে ১৩ থেকে ১৪ হাজার মানুষ গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি ১৯২ জন। প্রশ্ন রেখে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জনগণের দৃষ্টি ভিন্নখাতে ফেরাতে এই অভিযান চালানো হচ্ছে।’

আসল অপরাধীদের চিহ্নিত না করে গুপ্তহত্যার দায় সরকার বিরোধী দলের ওপর চাপাচ্ছে- এমন অভিযোগ করে বিএনপির এই নেতা আরও বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার যা খুশি তাই করছে। এখন ধর্মীয় আচারঅনুষ্ঠানেও বাধা দেয়া হচ্ছে।

মির্জা ফখরুল তাঁর দলের নেতা-কর্মীদের নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে এবং কারাগারে থাকা নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain