আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

চুরি যাওয়া নবিনগরে ৪৭ দিন বয়সী শিশুকে ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ bdnewstv24.com

জুন ৮, ২০২১,১২:৪৭ অপরাহ্ণ

 
Spread the love

প্রতিনিধিঃ- bdnewstv24.com

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া ওবায়েদ নামের ৪৭ দিন বয়সী শিশুকে ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় নূর জাহান নামের এক কিশোরী শিশুকে ঝোপের মধ্যে কুড়িয়ে পেয়ে সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।
শিশু ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে। নূর জাহান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন, শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা সাবিনা আক্তার আজ রবিবার বেলা আড়াইটার দিকে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা সদরের বেসরকারি আহমদ হাসপাতালে যান। সেখানকার এক চিকিৎসক তাঁকে আল্ট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। এরপর তিনি রিসিপশনে পরীক্ষার টাকা জমা দেন। আল্ট্রসানোগ্রাফি কক্ষে প্রবেশের আগে সাবিনা নিজের সন্তানকে পাশে বসা বোরকা পরা ৩০ থেকে ৩৫ বছর বয়সী অপরিচিত এক নারীর কোলে রেখে যান। আল্ট্রাসনোগ্রাফি শেষে কক্ষ থেকে বের হয়ে শিশুসহ অপরিচিত ওই নারীকে সেখানে আর পাননি তিনি। হাসপাতাল ও এর আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে কোথাও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর শিশুটির মা সাবিনা প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজের পর পুলিশ শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও শিশু ও ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বিকেল সাড়ে চারটার দিকে নূর জাহান নামের এক কলেজছাত্রী জেলা শহরের হালদারপাড়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন এলাকার একটি ঝোপে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পায়।
নূর জাহান শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নূর জাহান তার মায়ের সঙ্গে শিশুটিকে সদর থানায় নিয়ে যায়। পরে শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ শিশুটিকে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
নবীনগর থানার ওসি আমিনুর ইসলাম শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা ওই নারী শিশুটিকে জেলা শহরের একটি ঝোপঝাড়ে রেখে চলে যান। মা তাঁর সন্তানকে শনাক্ত করেছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain