আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রেমিকাকে বেড়ানোর কথা বলে সিলেটের গোলাপগঞ্জে গণধর্ষণ bdnewstv24.com

জুন ৮, ২০২১,১২:০৬ অপরাহ্ণ

 
Spread the love

প্রতিনিধিঃ- bdnewstv24.com

প্রেমিকাকে বেড়ানোর  কথা বলে সিলেটের গোলাপগঞ্জে গনধর্ষনের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-এসএমপি’র শাহপরানথানার পীরেরচক গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আক্তার হোসেন (২৩), গোলাপগঞ্জ থানার তুরুকবাগ গ্রামের লিলু মিয়ার পুত্র আব্দুল হাকিম (২০), একই উপজেলার দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের পুত্র রাজন আহমদ (২২) ও বাঘাখালপাড় গ্রামের সাহাব উদ্দিনের পুত্র শিপন আহমদ (১৯)।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার গোলাপগঞ্জের গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক স্থানে টিলার পাশে জঙ্গলের ভেতরে একটি মেয়ের শোর চিৎকার শুনে এলাকার জনগণ বাঘা ইউনিয়নের চেয়ারম্যানকে সংবাদ দেন। চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং এ চারজনকে আটক করেন।
পুলিশ জানায়, আসামী আব্দুল হাকিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে প্রেমিক ভিকটিমকে প্রলুব্ধ করে মোবাইল ফোনের মাধ্যমে বেড়ানোর কথা বলে মুরাদপুর বাজারে ডেকে আনে। এরপর তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর আসামী আব্দুল হাকিম অপরাপর আসামীদেরকে ডেকে আনে। অন্য আসামীরা এসে সংঘবদ্ধভাবে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে এজাহার দাখিল করলে গোলাপগঞ্জ মডেল থানার একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain