আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আসন্ন বাজেটে ভূমিহীন, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ দরিদ্রদের জন্য করোনাকালীন কাজ, খাদ্য ও বিনামূল্যে চিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবি

মে ৩০, ২০২১,৬:৫২ পূর্বাহ্ণ

 
Spread the love

আসন্ন বাজেটে ভূমিহীন, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ দরিদ্রদের জন্য করোনাকালীন কাজ, খাদ্য ও বিনামূল্যে চিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবি

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

আজ ২৯ মে ২০২১ শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “আসন্ন বাজেটে ভূমিহীন, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ দরিদ্রদের জন্য করোনাকালীন কাজ, খাদ্য ও বিনামূল্যে চিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবিতে সারাদেশের ভূমিহীনদের অংশগ্রহণে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’র মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা জননেতা ইকবাল আমীন বলেন, “গত দেড় বছর যাবত করোনার এই মহাদুর্যোগে দেশের ভূমিহীন কৃষক, ক্ষেতমজুর ও হতদরিদ্ররা মানবেতর জীবনযাপন করছে। সরকারের ত্রাণ কার্যক্রম থাকলেও তা বাস্তবে বেশির ভাগ হতদরিদ্রদের হাতে পৌঁছায়নি। এ অবস্থায় দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে বাজেটে বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানাচ্ছি।

এসময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, “করোনা মহামারির কারণে দেশের বিপুল সংখ্যক মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। তাদের ভাগ্যন্নোয়নে কোন কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। উল্টো ত্রাণ সহায়তা নিয়ে প্রতিনিয়ত অনিয়মের খবরে আমরা আতঙ্কিত। এ অবস্থায় সারাদেশের ত্রাণ বিতরণ কর্মসূচিতে ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীদের সম্পৃক্ত করার জোর দাবি জানাচ্ছি।”

 

মানববন্ধনের আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক মোঃ আহসান হাবীব, হানিফ বাংলাদেশী, আসাদুজ্জামান মাসুদ, নয়ন আহমেদ, ডা. আব্দুর রাজ্জাক, এ্যাড. মোজাম্মেল হক, খালিদুজ্জামান বুলবুল, ডা. নাছির উদ্দিন, মিজানুর রহমান আকন্দ, আব্দুল মান্নান মাহমুদ, স্বপন ভূঁইয়া, ডা. মতিউর রহমান, শেখ ইয়াকুব আলী, মাহাতাব শেখ প্রমুখ।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain