আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ফেনী জেলার বিভিন্ন থানায় জব্দ কৃত গাড়ি নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে, সরকার বিশাল অষ্কের রাজস্ব হারাচ্ছে

মে ৩০, ২০২১,২:১০ পূর্বাহ্ণ

 
Spread the love

ফেনী জেলার বিভিন্ন থানায় জব্দ কৃত গাড়ি নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে, সরকার বিশাল অষ্কের রাজস্ব হারাচ্ছে

 

হাসনাত তুহিন ফেনী

ফেনী জেলায় বিভিন্ন থানায় জব্দ করা নিলামযোগ্য শতের উপরে গাড়ি নিলাম না হওয়ার কারনে এক প্রকার নষ্ট হয়ে যাচ্ছে।এতে করে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাতে পারে।

 

জানাগেছে জব্দকরা নিলামযোগ্য গাড়ি গুলো সময়মতো নিলামের ডাক না দেওয়ায় ও মামলার চলমান থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জব্দ করা এসব গাড়ির মধ্যেই বেশিভাগই বাইক।

 

ফেনী জেলায় ছয়টি থানা রয়েছে,প্রতিটি থানার সংশ্লিষ্ট ওসি ও মালখানার দায়িত্ব রত অফিসার দের সাথে যোগাযোগ করে জানা গেছে, ফেনী মডেল থানার মালখানার দায়িত্ব রত অফিসার গাজী নজরুল জানান,বিগত ৬ মাস আগে ৬টি গাড়ি নিলাম দেওয়া হয়েছে,বর্তমানে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় ৫টি প্রাইভেট কার ও ৩০ টিরও দিক বাইক থানায় জব্দ রাখা আছে। মামলার কার্যক্রম শেষ হলে নিলাম দেওয়া হবে।

 

এই দিকে দাগনভূঞা থানার মালখানার দায়িত্ব রত অফিসার আনোয়ারকে বার বার কল দিয়েও পাওয়া যায়-নি তাই কোন তথ্য নেওয়া সম্ভব হয়-নি।

সোনাগাজী থানার মালখানার দায়িত্ব রত অফিসার বেলায়েত হোসেন জানান, ৩ বছর আগে ৩০ টি গাড়ি নিলাম হয়েছে, বর্তমানে নিলাম হওয়ার মতোন কোন গাড়ি নেই, তবে কিছু আলামত রয়েছে নষ্ট করার মতোন।

 

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান,গত ২ মাস আগে কিছু গাড়ি নিলাম হয়েছে, বর্তমানে ১০-১২ টা গাড়ি মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলার কার্যক্রম শেষ হলে নিলাম দেওয়া হবে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান জানান, বিগত ৫-৭ বছরের মধ্যে কোন গাড়ি নিলাম দেওয়া হয়-নি,বর্তমানে ৭টি গাড়ি জব্দ রাখা আছে।

 

পরশুরাম থানার মালখানার দায়িত্ব রত অফিসার আশরাফ জানান,বিগত ২ বছরের মধ্যে কোন গাড়ি নিলাম হয়-নি।বর্তমানে ৮-১০ টি গাড়ি জব্দ রাখা আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ফেনীর ৬টির থানার অভিযানে প্রায়ই অবৈধ কিংবা কাগজপত্র বিহীন গাড়ি জব্দ করা হলেও দীর্ঘদিন ধরে রহস্যজনক কারনে নিলাম বন্ধ রয়েছে।এতে করে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে।সুশীল সমাজের জনগণ মনে করেন, সময় মতন মামলার প্রক্রিয়া শেষ হলে জব্দকৃত গাড়িগুলো অযত্ন আর অবহেলায় মরিচা ধরে নষ্ট হতো না। এতে করে সরকার ও জনগণ লাভবান হতো।
হাসনাত তুহিন
০১৭১১৩৮৯৭৪৯

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain