আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বিশুদ্ধ পানির তীব্র সংকটে আছে এলাকাবাসী।

মে ২২, ২০২১,৫:২২ অপরাহ্ণ

 
Spread the love

বিশুদ্ধ পানির তীব্র সংকটে আছে এলাকাবাসী।

কাপ্তাই প্রতিনিধি-

কাপ্তাই উপজেলাধীন শীলছড়ি এলাকার প্রায় ৫ হাজার মানুষ স্বাধীনতার ৫০ বছরেও বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। কয়েক কিঃ মিটার দূরে গিয়ে বিশুদ্ধ পানি সংগ্রহ করে আনতে হয় তাদের। বছরের পর বছর এভাবেই চলছে এই এলাকার মানুষের দিনকাল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসির দাবি শীলছড়িতে একটি ডিপটিবওয়েল স্থাপন করে দেওয়ার।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়াগ্গা ইউনিয়নের একটি ওয়ার্ড শীলছড়ি এলাকা। এই এলাকায় প্রায় ৫ হাজার পাহাড়ী-বাঙ্গালীর বসবাস। বিভিন্ন সময় উপজেলা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, ইউপি সদস্য, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও এলাকায় বসবাসরত জনসাধারনের ভাগ্যে একটি ডিপটিউবওয়েল জোটেনি বলে স্থানীয়দের অভিযোগ।

 

জনসাধারন বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে। পানির অভাব দূর করতে কয়েক কিলোমিটার দূরে গিয়ে এলাকার লোকজন বিভিন্ন উপায়ে পানি সংগ্রহ করছে। আর এই পানি আনতে গিয়ে ঘন্টার,পর ঘন্টা অপেক্ষা ও অতিরিক্ত টাকা খরচ এবং অতিরিক্ত শ্রম দিতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানি না পাওয়ায় এলাকার লোকজন পার্শ্ববর্তী নদীর পানি পান করতে বাধ্য হচ্ছে। ফলে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে।

 

এলাকার বাসিন্দা মোঃ এমরান হোসেন, রহিম উল্লা, ফাইমং কারবারী, শহিদউল্লা, হোসেন মোল্লা, হাজি সিরাজ, আতিক মিস্ত্রী ও ভুট্টো বলেন, যুগযুগ ধরে অর্থাৎ স্বাধীনতার প্রায় ৫০ বছর অতিবাহীত হলেও এলাকার লোকজন একটি বিশুদ্ধ পানি বা ডিপটিউবওয়েল থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘবছর যাবৎ তারা সুপেয়ও পানির অভাবে ভুগছে। তারা বহুদুর থেকে বিশেষ করে বড়ইছড়ি, বিজিবি ক্যাম্পসহ বিভিন্ন এলাকা হতে নানা

 

বাহনযোগে পানি সংগ্রহ করে তা ব্যবহার করছে। বিশুদ্ধ পানি না থাকার কারনে তারা এবং পরিবারের লোকজন ময়লা দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করায় তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে। তাই তারা প্রশাসনের নিকট শীলছড়ি এলাকায় বিশুদ্ধ পানির একটি ডিপটিউবওয়েল স্থাপন করার আহবান জানান।

এদিকে, শীলছড়ি এলাকার ইউপি সদস্য মাহাবুব আলম জানান, এলাকাবাসি দীর্ঘবছর ধরে বিশুদ্ধ পানি সংকটে ভুগছে। বিশুদ্ধ পানির অভাব দূর করতে যদি কারো পা ধরতে হয়, তাও ধরবো বলে উল্লেখ করেন।

 

তিনি আরো বলেন, শীলছড়ি আনসার ক্যাম্প ও আইডিএফের দু’টি টিউবওয়েল ছিল। এই টিউবওয়েলের পানি সংগ্রহ করে এলাকাবাসি বিশুদ্ধ পানির অভাব মিটিয়েছিল। দীর্ঘদিন যাবৎ ওই দু’টি টিউবওয়েল বিকল হয়ে পড়ে রয়েছে। এতে লোকজনের কষ্টের মাত্রা বেড়ে গেছে। এখন লোকজন বহুদুর থেকে বিভিন্ন বাহনের মাধ্যমে খাওয়ার পানি সংগ্রহ করছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশলীর আওতাধীন যে সকল রিংওয়েল ছিল তা দীর্ঘ বছর যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হলেও তা আর মেরামত করা হয়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain