আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ছয়দিনে গ্রেপ্তার ১২০০০, জঙ্গি ১৭৬

জুন ১৬, ২০১৬,১২:২৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা: গত ৯ জুন জঙ্গি দমন ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান শুরুর পর থেকে বুধবার পর্যন্ত ১৭৬ জন নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।


তবে এর মধ্যে সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো সদস্য রয়েছে কি না তা নিশ্চিত করা হয়নি।

সন্দেহভাজন জঙ্গিদের পাশাপাশি সন্ত্রাসীদের তালিকা ধরে গত ৯ জুন রাত থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে।

বিশেষ এ অভিযানের ষষ্ঠ দিন বুধবার পর্যন্ত ১১,৬৪৮ ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করা হযেছে। এর মধ্যে জঙ্গি ছাড়া জামায়াত-শিবির ও বিএনপির ৪৩৫ জন নেতাকর্মী রয়েছে। বাদ পড়েনি জামায়াতের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রীসংস্থার নেত্রীও।

তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজনৈতিকভাবে হেনস্তা করতে তাদের নেতাকর্মীকে ধরপাকড় করা হচ্ছে।

পুলিশের অভিযানে অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান পুলিশের সমালোচনা করেছেন।

রাজশাহীতে বেশ কিছু আটককৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, অধিকাংশকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আবার কাউকে কাউকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এ নিয়ে পুলিশ বাণিজ্য ও হয়রানি করছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে রাজশাহীর পুলিশ সুপার নিসারুল আরিফ বলেছেন, কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

তবে বুধবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ইল মোটিভ (খারাপ উদ্দেশ্য) ও পলিটিক্যাল (রাজনৈতিক) নিপীড়নের উদ্দেশ্যে কাউকে আটক করিনি। আগে প্রতিদিন কমবেশি দুই হাজারের মতো আটক করা হতো। এখনো তা-ই হচ্ছে।’

এদিকে সাঁড়াশি অভিযানের মধ্যেই গতকাল পাবনা, যশোর ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে।

এ নিয়ে গত ৬ জুন রাত থেকে গতকাল পর্যন্ত নিহত হয়েছে ১৭ জন। তাদের মধ্যে পাঁচজনই জেএমবি সদস্য এবং তারা বিভিন্ন হামলায় জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।

গত ৫ থেকে ১১ জুন পর্যন্ত জঙ্গি কায়দায় হামলায় নিহত হয় চারজন। চট্টগ্রামে খুন করা হয় এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। আর নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ, ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ও পাবনায় আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে খুন হন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ গত ৯ জুন রাত থেকে এ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain