মে ২১, ২০২১,২:০১ অপরাহ্ণ
প্রতিনিধিঃ-bdnewstv24.com
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। ১৯.০৫.২০২১ইং নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উক্ত মানববন্ধন পালিত হয় এ সময় মানববন্ধন অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক মোঃ নাসির উদ্দিন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ।এ সময় বক্তারা বলেন সচিবালয়ে আটকে রেখে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। তারা অনতিবিলম্বে নিঃশর্তে রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain