মে ১৮, ২০২১,৬:৫৫ পূর্বাহ্ণ
প্রতিনিধি ঃ- bdnewstv24.com
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুরের ইউনিয়ন যুবদল নেতা মোঃ- জাহাঙ্গীর আলম (আল মামুন) কর্তৃক রাত্রে মসজিদ এর জায়গা দখলের পাশাপাশি জিনদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সরকারী খাস জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে।
তথ্য সূত্রে জানা যায়,জিনদপুর ইউনিয়নের জিনদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২২১ দাগে, জিনদপুর মসজিদের জায়গা ২২০ দাগে,সরকারি খাস ভূমি গোঘাস ২১৮ দাগে এবং যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম (আল মামুন)এর ফসলি জমি ২১৯ দাগে রয়েছেন। কয়েক মাস পূর্বে সীমানা চিহ্নিত নিয়ে যুবদল নেতা মামুনের সাথে মসজিদ কমিটি ও স্কুলের লোকজনের ঝামেলা হয়।পরে বিষয়টি গ্রামের গন্যমান্য ব্যক্তিগনের উপস্থিতিতে সীমানা চিহ্নিত করার মধ্যে দিয়ে সুষ্ঠু মিমাংসা হয়। কিন্তু হঠাৎ করে ১২/০৫/২১ তারিখ রাতের আঁধারে সরকারের অনুমতি ছাড়াই বেকো মেশিন দিয়ে আল মামুন তার ফসলি জমি কেটে চারপাশে পাড় বাধার জন্য মাটি ভরাট করতে গিয়ে কৌশলে তার জমির পাশে থাকা সরকারি খাস জায়গা,জিনদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা ও মসজিদের জায়গার একাংশ ভরাট করে ফেলেন। খবর পেয়ে জনগণ ছুটে আসলে আল মামুন এবং তার সাঙ্গপাঙ্গরা কারো কথা না শুনে কাজ সে চালিয়ে যায়,অবশেষে নিরুপায় হয়ে মসজিদ কমিটি এবং বিদ্যালয়ের কমিটির লোকজন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain