মে ১৮, ২০২১,৫:২৭ পূর্বাহ্ণ
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ এর নেতৃবৃন্দ আজ ১৭ মে সোমবার বিকাল ৩টায় নগরীর আন্দরকিল্লাস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাবেক সিটি মেয়র
আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংকটকালে আমরা ঈদ উদ্যাপন করছি। যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধে এগিয়ে এসে নৈতিক ও আদর্শিক সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। এসময় সাবেক মেয়র আরো বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ও উৎসববিহীন ঈদ উদ্যাপন করায় নগর আওয়ামী লীগের পক্ষ থেকে নগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংগঠনের বিভাগীয় সভাপতি
মোহাম্মদ হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সাথী কামাল, বিভাগীয় সহ-সভাপতি সাজেদা বেগম সাজু, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, সদস্য মো. কেফায়েত উল্লাহ আরকান, আঁচল চক্রবর্তী, মহানগর শাখার সভাপতি ইমরান হোসেন রাসেল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, চট্টগ্রাম মহানগর পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, ছাত্র নেতা রাশেদুল ইসলাম রাসেল।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain