মে ১৫, ২০২১,২:৩৫ পূর্বাহ্ণ
সড়ক দূর্ঘটনার একটির রেশ কাটতে না কাটতেই আবারো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর-গাবতল সড়কের ইসলামপুর ইউনিয়নের সাইর মোহাম্মদ পাড়া এলাকায় ৩টি মোটরসাইকেল সংঘর্ষে অাহত ৩জন।
এদিকে শুক্রবার (১৫ মে) দুপুরে মরিয়মনগর- গাবতল ডিসি সড়কের লালানগর ইউনিয়নের বেরীবাঁধ এলাকার এনজিও সংস্থা পদক্ষেপ অফিসের সামনে ঈদের দিনে সড়ক দুঘর্টনায় নিহত ২ মোটরসাইকেল আরোহী। তারা হলেন উপজেলার সৈয়দ বাড়ী গ্রামের মৃত অতিথিরঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৫০) ও একই উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলই দ্রুত গতিতে আসছিল। এক পর্যায়ে বেরীবাঁধ পদক্ষেপ অফিসের সামনে আসলে ক্রস করার সময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মাথায় গুরুতর জখম হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain