আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রায়পুরে যুবলীগ নেতাকে হাতুড়িপেটা করে জখম

জুন ১৫, ২০১৬,১:৪৪ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নুরনবী শাওয় (৩৫) নামের এক যুবলীগে নেতাকে হাতুড়িপেটা করে জখম করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


৪নং সোনাপুর ইউনিয়নের যুবলীগের সাবেক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ায় কথা বলে অর্থ বাণিজ্যের অভিযোগে মঙ্গলবার রাতে উপজেলার বাসাবাড়ী বাজারে এ ঘটনায় ঘটে।

এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল ঘটনাস্থলে গেলে তাকে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নবী সোনাপুর ইউনিয়নের মৃত সফিক মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য। এঘটনায় ওই এলাকায় উভয়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বিলুপ্ত কমিটির ইউনিয়ন সভাপতি আক্তার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী জানান, গত সোনাপুর ইউনিয়ন যুবলীগের কমিটির মেয়াদ থাকার পরেও গত ৬ জুন তাদের না জানিয়ে গোপনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা যুবলীগ। পরে নুরনবী শাওয়ন নিজেকে উপজেলা কমিটির প্রভাবশালী সদস্য দাবি করে বিলুপ্ত কমিটির কয়েকজন কর্মীকে ইউনিয়নের নেতা বানানোর কথা বলে ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই কর্মীরা জানতে পারে যে নতুন আহ্বায়ক কমিটিতে তারা কোন নেতা হচ্ছে না। পরে তারা সবাই একত্রিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নুরনবীকে বাসাবাড়ী বাজারে আটক করে টাকা ফেরত চায়। এ নিয়ে উভয়ের মাঝে কথাকাটাকাটি হলে স্থানীয় নেতাকর্মীরা সবাই মিলে নবীকে হাতুড়ি পেটা করে। পরে রাত ৮ টার দিকে নবীকে নিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল ঘটনাস্থলে গেলে স্থানীয় নেতাকর্মীরা ফের নবীকে পিটুনি দিয়ে শাকিলকে অবরুদ্ধ করে রাখে।

এ ঘটনায় নুরনবী বলেন, এখনে তেমন কোন মারামারি হয়নি। তবে হবে। হলে আপনাদের আগেই আমি জানাবো। অপেক্ষায় থাকুন।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে উত্তেজিত নেতাকর্মীরা তার সামনেই বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে। অবরুদ্ধের বিষয়টি সঠিক নয়। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ওই নেতা।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain