আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন যারা চট্টগ্রাম থেকে চলতি ২০২০-২১ অর্থবছরের

মে ৭, ২০২১,২:০০ পূর্বাহ্ণ

 
Spread the love

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন যারা চট্টগ্রাম থেকে চলতি ২০২০-২১ অর্থবছরের

বাবুল হোসেইন বাবলা
বিভাগীয় প্রতিনিধি চট্টগ্রামঃ

 

চলতি ২০২০-২১ অর্থবছরের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম কিস্তিতে ২শ’ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ কিস্তিতে মোট দুই কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

দুইশ সাংবাদিকদের মধ্যে ঢাকা থেকে একশ এবং চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে একশ সাংবাদিক অনুদান পেয়েছেন। সাংবাদিকের মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা, অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য এসব অনুদান দেওয়া হয়। এবার চট্টগ্রাম থেকে অনুদান পেয়েছেন ১১ জন।

কক্সবাজার থেকে অনুদান পেয়েছেন ৩জন এবং রাঙামাটি থেকে অনুদান পেয়েছেন ৫ জন সাংবাদিক।


চট্টগ্রাম থেকে যারা অনুদান পেয়েছেন তারা হলেন-দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল (দেড় লাখ), পূর্বকোণের সহ সম্পাদক মোরশেদ আলাম (এক লাখ), অবজারভারের প্রতিনিধি নুরুল আমিন (এক লাখ), খোলা কাগজ চট্টগ্রামের সম্পাদক জ্যোতির্ময় নন্দী (এক লাখ), চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য, বর্তমানে বেকার মুক্তিযোদ্ধা সংবাদিক আহাদ আসগরী (দেড় লাখ),

চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য এম এম আতিকুর রহমান (দুই লাখ), সাংবাদিক (বেকার) মোহাম্মদ শাহ আজম (৫০ হাজার), সিভয়েজ২৪.কমের চিফ রিপোর্টার আশরাফ আহমেদ (৫০ হাজার), ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি (বর্তমান বেকার) পংকজ কুমার দস্তিদার (৫০ হাজার), বাংলা নিউজের প্রতিনিধি সরওয়ার কামাল (৫০ হাজার), নিউজ২৪-এর ক্যামেরাম্যান আহাদুল ইসলাম বাবু (৫০ হাজার)।

কক্সবাজারের নিউ নেশন প্রতিনিধি মোহম্মদ জুনাইদ (এক লাখ), ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি মরহুম আবদুল মোনায়েম খানের স্ত্রী রোকশানা বুলবুল (দুই লাখ), আজকের দেশ বিদেশের সহকারী সম্পাদক বিশ্বজিৎ সেন (৫০ হাজার)।

রাঙামাটি জেলার সংবাদ প্রতিনিধি সুনীল কান্তি দে (এক লাখ), ইত্তেফাকের জেলা প্রতিনিধি এ কে এম মকছুদ আহামেদ (৫০ হাজার), প্রথম আলোর প্রতিনিধি হরি কিশোর চাকমা (৫০ হাজার), বাসসের জেলা প্রতিনিধি এ কে এম জহুরুল হক (৫০ হাজার), গিরিদর্পনের উপজেলা প্রতিনিধি এখলাস মিঞা খান (এক লাখ)।

যা বললেন ট্রাস্টের ডিজি;
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানের নীতিমালা রয়েছে। সেই নীতিমালার আলোকে যেসব সাংবাদিক মারা গেছেন তাদের পরিবার, অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের অনুদান দেওয়া হয়েছে। জেলা পর্যায়ের কমিটি থেকে যাচাই-বাছাই করে আমরা অনুদান দিয়েছি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain