আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অসহায় গরীব শিল্পীদের ঈদ সামগ্রী উপহার

মে ৭, ২০২১,১২:১৩ পূর্বাহ্ণ

 
Spread the love

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অসহায় গরীব শিল্পীদের ঈদ সামগ্রী উপহার,

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
‌         চিফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার দুস্ত ও অসচ্ছল শিল্পীদের ঈদের উপহার দিলেন আজ ৬ মে বৃহস্পতিবার বিকাল তিনটায় রাঙ্গুনিয়া উপজেলা চত্বরে । বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক

এ্যাডভোকেট কামরুন নাহার বেগম এর নির্দেশনায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও
রাঙ্গুনিয়া উপজেলার মাটি – মানুষের নেতা, মাননীয় তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ এমপির সহযোগিতায় রাঙ্গুনিয়ার শিল্পীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া

উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত
এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মমতাজ উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম আবুল ফজল, রাঙ্গুনিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি নেজামুল করিম, মোঃ মিজানুর রহমান বাবু, সংগঠনের

মহিলা সম্পাদিকা সরবালা দে, পোমরা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ ইব্রাহিম, রাজিব বশাক হারু, মিলন দাশ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শালু কুমার তালুকদার, প্রসুন কুমার সাহা, তপু বড়ুয়া, নুরুল ইসলাম রকি, প্রবীর ভট্টাচার্য প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের অহংকার বাংলাদেশের গর্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক এ্যাডভোকেট কামরুন নাহার বেগম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া

উপজেলার উপদেষ্টা খালেদ মাহমুদ পৃষ্ঠপোষকতায় এ উপহার বিতরণ করা হয়। রাঙ্গুনিয়া উপজেলার সকল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের সুখ দুঃখে সব সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলা শাখা ও ড. হাছান মাহমুদ এমপি সবসময় পাশে থাকবে। সবশেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সদ্যপ্রয়াত

বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নায়িকা সারাহ বেগম কবরীর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain