আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

২ মাসের শিশুকে গলাটিপে হত্যা করল মা, নেপথ্যে পরকীয়া!

জুন ১৪, ২০১৬,৭:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: সোনারগাঁও: সোনারগাঁওয়ে পরকীয়া কারণেই ২ মাসের অবুঝ শিশুকে গলাটিপে হত্যা করেছে এক  পাষণ্ড মা। ওই নারীকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকা থেকে মঙ্গলবার গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।


এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা উপজেলার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামের আনছার হাওলাদার মিলন মিয়া সঙ্গে একই উপজেলার আনুলিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে সেলিনা আক্তারের ৬ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে পাঁচ বছরের মেয়ে মরিয়ম আক্তার ও দুই মাসের শিশু সন্তান মনিরা আক্তার জন্ম নেয়। গত এক বছর পূর্বে প্রতাবনগর গ্রামের হবি হাওলাদারের ছেলে হুমায়ুন হাওলাদারের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে ওই গৃহবধূ। এ নিয়ে তাদের সংসারে কয়েক বার কলহ দেখা দেয়। গত ৩ এপ্রিল গৃহবধূ তার দুই মাসের শিশু সন্তান মনিরা আক্তারকে গলা টিপে হত্যা করে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। পরে ওই দিনই প্রতিবেশী মনির হোসেনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের পর ২৯ এপ্রিল গৃহবধূর স্বামী মিলন মিয়া ওরফে খোকন মিয়া বাদী হয়ে সেলিনা আক্তার, হুমায়ুন মিয়া, হালিমা খাতুন, রজ্জব আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এসআই আরো জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা উপজেলার কাঁচপুর এলাকায় এসে আত্মগোপন করেছে। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর চেঙ্গাইন এলাকার জহির মাস্টারের বাড়ি থেকে সেলিনা আক্তারকে গ্রেফতার করা হয়। অপর আসামি হুমায়ুন হাওলাদার পলাতক রয়েছে।

থানা হাজতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিনা আক্তার জানান, আমার স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে আমার শিশু সন্তানকে হত্যা করতে বাধ্য হয়।

মামলার বাদী মিলন মিয়া ওরফে খোকন মিয়া মুঠোফোনে জানান, হুমায়ুন হাওলাদারের সঙ্গে আমার স্ত্রীর পরকীয়া প্রেমের কারণেই আমার দুই মাসের অবুঝ শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে যায় তারা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain