আজ বৃহস্পতিবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পাবনায় মনিমুক্তা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী পরিবারের

জুন ১৪, ২০১৬,৭:২৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: পাবনা: মণিমুক্তা মৃত্যুর ১০ মিনিট আগে ফোন দিয়ে বাঁচার জন্যে আকুতি করেছিলো, কিন্তু বোন আর আমার দুরত্ব এতোটাই ছিল যে আমি তকাৎক্ষণিক কিছু করতে পারিনি বলেই পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়েন ভাই জাকির হোসেন।


বরিশালের মেয়ে মনিমুক্তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেনের আয়োজন করে নিহত’র স্বজনরা।

বরিশালের বলইকাঠি গ্রামের শামছুল হক হাওলাদারের মেয়ে মনিমুক্তা ফোনে সম্পর্কের মাধ্যমে উভয় পরিবারের সম্মতিতে ৬ বছর আগে বিয়ে হয় পাবনার সুজানগরের ঘোড়াদহ গ্রামে কাফিল উদ্দিন শেখেরে ছেলে শাহজাহান শেখের সাথে। বিবাহিত জীবনে তাদের কোল জুড়ে আসে ৩ বছরের একটি শিশু সন্তান। তাদের দামপত্য জীবনের সমাপ্তি ঘটে চলতি বছরের ৬ জুন।

পরিবারের অভিযোগ, মণিমুক্তাকে পরিকল্পিতভাবে শ্বশুড়বাড়ির লোকজন হত্যা করেছে। আর এই হত্যাকা-কে তারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করে মামলাটি ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

কিন্তু মনিমুক্তা মৃত্যুর ১০ মিনিট পূর্বে তার ভাই জাকির হোসেনের কাছে মোবাইল ফোনে ‘আমাকে ওরা মেরে ফেলছে, আমাকে ওদের হাত থেকে বাঁচাও’ বলে চিৎকার করতে থাকে। এর ১০ মিনিট পরেই মনিমুক্তার স্বামী শাহজাহান শেখ ফোন করে জাকির হোসেনকে জানান, তোমার বোন বিষপানে আত্মহত্যা করেছে।  

লিখিত বক্তব্যে মণিমুক্তার ভাই জাকির হোসেন বলেন, বিয়ের পর থেকেই মনিমুক্তার শ্বশুড়বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। ঘটনার দিনও তাকে বেদম শারিরীক নির্যাতন চালানো হয়। মনিমুক্তা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করা হয়। জাকির হোসেন অভিযোগ করেন, এ ঘটনার পর তারা পাবনার সুজানগর থানায় এসে ঘটনার বর্ণনা প্রদান করার পরও অজ্ঞাত কারণে থানা পুলিশ তাদের মামলা না নিয়ে জোরপূর্বক ভীতি প্রদর্শন করে আত্মহত্যা করেছে মর্মে লিখিত দিয়ে লাশ থানা থেকে নিয়ে যাওয়ার জন্যে চাপ দেয়। নিরূপায় হয়ে তারা জেলা পুলিশের স্মরণাপন্ন হলে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

তিনি বলেন, মনিমুক্তার স্বামী শাহজাহানের ভগ্নিপতি আব্দুস সালাম এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হবার সুবাদে থানাকে ম্যানেজ করেছে। ফলে থানার ওসি শাকিল আহম্মেদ হত্যা মামলা হিসেবে না নিয়ে উল্টো আমাদের সাথে একের পর এক খারাপ আচরণ ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, ময়নাতদন্তের রিপোর্টের আলোকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত মনিমুক্তার ভাই জসিম উদ্দিন ও সেলিম হোসেন।   

এদিকে সংশ্লিষ্ট বিষয়ে সুজানগর থানার (ওসি) শাকিল আহম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পোষ্টমোর্টেম রিপোর্ট এখনও পাইনি। সেহেতু হত্যা মামলা হিসেবে নিতে পারছি না। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়েরও করা হয়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain