এপ্রিল ২৯, ২০২১,১০:২৯ অপরাহ্ণ
প্রতিনিধি:- bdnewstv24.com
ঝিনাইদহের মহেশপুরে আদালতের আদেশ অমান্য করে, ঘর নির্মাণের অভিযোগ উঠেছে, মনিরুজ্জামান ওরফে শহিদ নামে এক হোমিও ডাক্তারের বিরুদ্ধে, ক্রয় সূত্রে ২.২ শতক জমিটির মালিক দাবি করে বসত ঘর নির্মাণ করছেন।
এদিকে জমিটির মালিক দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন ফৌজিয়া নাহিদ নামে এক নারী। বাবার কাছ থেকে হেবা দলিলের মাধ্যমে তিনি ওই জমির মালিক। মহেশপুর মৌজা নম্বর ১০৯, খতিয়ান নম্বর ১০৭৯ এবং ১৬০৯ আরএস দাগের ৭.৭৫ শতক জমিটি ২০০৭ সাল থেকে ভোগ দখল করে আসছেন। কিন্তু মনিরুজ্জামান নামের এক প্রতিবেশি সম্প্রতি তার জমির ২.২ শতক দখল করে ঘর নির্মাণ শুরু করে। ফলে জমির স্বত্ব বা দখল পেতে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এরপর ২৪ ফেব্রুয়ারি আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা ১৪৪ ধারা জারি করে সমাধা না হওয়া পর্যন্ত জমিতে না যাওয়ার জন্য বাদি-বিবাদি উভয় পক্ষকে আদেশ দেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain