আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

টিভি দেখতে না দেয়ায় শিশুর আত্মহত্যা!

জুন ১৪, ২০১৬,১১:০৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: রাজধানীর কদমতলীতে টেলিভিশনে অনুষ্ঠান দেখতে না দেয়ায় নুসরাত জাহান নদী নামে সাত বছরের এক শিশু ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।


সোমবার বিকেলে কদমতলীর পূর্ব জুরাইনে এ ঘটনা ঘটে।

টেলিভিশনে অনুষ্ঠান দেখা বন্ধ করে পড়ালেখা করতে বলায় মায়ের ওপর অভিমান করে ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নুসরাত জাহান নদী। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শিশু নুসরাত জাহান নদীর বাবার নাম সুলতান মিয়া। সোমবার বেলা ১১টায় নদী বাসায় টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখছিল। এসময় মেয়েকে স্কুলের পড়াগুলো পড়তে বলেন তার মা সেলিনা আক্তার। পড়তে রাজি না হওয়ায় নদীকে থাপ্পড় মারেন মা সেলিনা। এসময় কান্না শুরু করে নদী। এরপরই সে আরেকটি ঘরের মধ্যে চলে যায়। বিকাল ৫টায় সে ঘর থেকে না বের হওয়ায় তার ঘরে গিয়ে দেখে জানালার গ্রিলের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ওড়নাটি ছিল সেলিনার।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain