আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বিএসটিআই এর যৌথ অভিযানে ৩০০ কেজি নকল সেমাই জব্দ এবং নিয়মিত মামলা

এপ্রিল ২৯, ২০২১,২:৫৪ পূর্বাহ্ণ

 
Spread the love

বিএসটিআই এর যৌথ অভিযানে ৩০০ কেজি নকল সেমাই জব্দ এবং নিয়মিত মামলা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় আজমেরী ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই)। বুধবার সকাল ১১ টায় শহরের ধরমপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই যৌথভাবে অভিযান

চালান। অভিযানের সময় ওই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক খোরশেদ আলম পলাতক থাকায় জরিমানা না করে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। এ সময়

বিএসটিআই এর পক্ষে পরিদর্শনকারী কর্মকর্তা (সিএমউইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে পেশকার মাকসুদুল বারী তুহিন ও এপিবিএন- ৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্রে জানায়, আজমেরী

ফুড প্রোডাক্টস একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা গুণগতমান সনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করেছিল। পাশাপাশি বিক্রয় বিতরণ

ও বিএসটিআই স্ট্যান্ডার্ড ব্যবহার না করে দেশের স্বনামধন্য কোম্পানিসমূহের ব্রান্ড- রোমানিয়া, বনফুল, রিজিক ও কুটুমবাড়ি নকল করে লাচ্ছা সেমাই মোড়কজাত করে আসছিল। এজন্য মেসার্স আজমেরী ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে বাংলাদেশ

স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইন ২০১৮ এর ২১,১৫ (১,২) ও ৩০ ধারা মোতাবেক নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়াও তিন বস্তা নকল লাচ্ছা সেমাইয়ের মোড়ক এবং ৩০০ কেজি নকল সেমাই জব্দ করা হয়।

বিএসটিআই কর্মকর্তা জানান, আজকের অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ ছিল। আজমেরী মালিক ঘটনাস্থলে না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্ভব হয়নি। পরে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামলা

দায়েরে আদেশ দেন। সেই অনুযায়ী আমরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain