আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক কাতারে ওবাইদালির সঙ্গে

এপ্রিল ২৯, ২০২১,১:৪৭ পূর্বাহ্ণ

 
Spread the love

বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক কাতারে ওবাইদালির সঙ্গে

 

কাতার প্রতিনিধিঃ

 

কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রণালয়ের

এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদালির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন। বৈঠকে শ্রম বাজার সম্প্রসারণ ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।

মঙ্গলবার রাষ্ট্রদূত করোনা পরিস্থিতি মোকাবিলায় কাতার সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং বিনামূল্যে টিকা প্রদানসহ স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রশংসা করেন। এ প্রসঙ্গে দূতাবাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ,

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও বাংলাদেশি কমিউনিটিকে এ কার্যক্রমে সম্পৃক্তকরণ বিষয়ে এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারিকে অবহিত করেন।
বৈঠকে শ্রম বিষয়ক বিভিন্ন ইস্যু

বিশেষত বাংলাদেশি জনশক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওবাইদালি দক্ষ জনশক্তি তথা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, হোটেল মানেজমেন্ট ইত্যাদি খাতে নতুন নিয়োগে কাতার

সরকারের আগ্রহের বিষয়ে জানান। দক্ষ জনশক্তি রফতানির পাশাপাশি বাংলাদেশ হতে কাতারের চলমান অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে আধা দক্ষ জনশক্তি রফতানির বিষয়টিও আলোচনায় স্থান পায়।

দুপক্ষ কাতারে জনশক্তি রফতানির বিষয়ে একযোগে কাজ করার জন্য ঐক্যমত পোষণ করেন। বাংলাদেশে আটকে কর্মীদের কাতারে পুনঃআগমনে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত জসীম

উদ্দিন আটকে পড়া অবশিষ্ট বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ করলে এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি এ বিষয়ে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রম সম্পর্ক বিষয়ক বিভাগের পরিচালক শেখা মোহাম্মদ আল খাতের, পিএস টু এসিস্টেন্ট আন্ডার

সেক্রেটারি আইমান আইয়ুব , বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তনময় ইসলাম উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain