আজ বৃহস্পতিবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাঙামাটিতে এক কেন্দ্রের ভোট বাতিলের দাবিতে তুলকালাম!

জুন ১৪, ২০১৬,৩:৩৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:রাঙামাটি: জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে রাঙামাটিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।


এই অবরোধে দৃশ্যত অচল হয়ে পড়েছে রাঙামাটি জেলার জনজীবন। আর একই দাবিতে ভোটের পরদিন থেকে অচল হয়ে আছে বরকল উপজেলা।

সোমবার সকাল থেকে বৃষ্টির মধ্যেও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করেন জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া আর কোনো যানবাহনই চলতে দেয়নি। সকালের শুরুতে অফিসগামী কেউ কেউ মোটরসাইকেল নিয়ে বের হওয়ার চেষ্টা করলেও পিকেটারদের তৎপরতায় তাও সম্ভব হয়নি। শহরের আনন্দ বিহার এলাকা, আসামবস্তি, বনরূপা, নিউ কোর্ট বিল্ডিং এলাকা, চম্পকনগরসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টেই পিকেটারদের দেখা গেছে।

জেলার ভোটের চিত্র:

রাঙামাটি জেলার ৪৮টি ইউনিয়নের ৪৩৯টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল ৪ জুন। প্রায় সব ইউনিয়নেই জনসংহতি সমিতি বা আঞ্চলিক অন্য দুই দলের প্রার্থী ছিল। ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে ৪৮টি ইউনিয়নের মধ্যে ৩৩টিতে বিজয়ী হয় আঞ্চলিক রাজনৈতিক দলের প্রার্থীরা, ১৩টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে নির্দলীয় এক প্রার্থী।

বরকল উপজেলার ভূষণছড়া ইউপি নির্বাচনে বিজয়ী হন উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, তিনি পরাজিত করেন জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দীলিপ চাকমাকে। পুরো জেলার ৪৩৯টি কেন্দ্রের কোথাও কোনো কেন্দ্র নিয়ে আপত্তি না থাকলেও বরকলের ভূষণছড়ার একটি কেন্দ্র, ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নিয়ে আপত্তি জানায় দলটি। তারা এই কেন্দ্রের ফলাফল বাতিল এবং পুনর্নির্বাচনের দাবি জানায়। এ নিয়ে কয়েক দিন ধরে অস্থির পার্বত্য এই জেলার রাজনীতি। বিক্ষোভ মিছিল, সমাবেশের পর এবার পালিত হচ্ছে জেলাজুড়ে অবরোধ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain