আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

মটর সাইকেল চালককের হাতে থাকা থলির ভিতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

এপ্রিল ২৭, ২০২১,৭:০৯ অপরাহ্ণ

 
Spread the love

মটর সাইকেল চালককের হাতে থাকা থলির ভিতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

রামু প্রতিনিধিঃ:

রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা বাজার এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ মো. শাহীন (৪৬) নামের মোটর সাইকেল চালককে আটক করেছে র‌্যাব। এ সময় ব্যবহারের একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

গত কাল সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব। আটক মো.শাহীন রামুর জোয়ারিয়া নালার ৯ নং ওয়ার্ডের চৌকিদারবাড়ির মো. রফিক আহম্মদের ছেলে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, কতিপয় মাদক কারবারি মোটরসাইকেল যোগে

মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উখিয়া হতে কক্সবাজারের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ চেইন্দা বাজার হাওলা মেডিকো ফার্মেসীর সামনে প্রধান সড়কের উপর বিশেষ্

চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে পৌঁছলে র‌্যাব সদস্যগণ থামানোর সংকেত দেন।

এসময় মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার প্রাক্কালে মো. শাহীনকে আটক করা হয়। তবে, সঙ্গে থাকা মোঃ আমান উল্লাহ (২৫) নামের আরেকজন পালিয়ে গেছে। সে

কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়ার মো. ইলিয়াছের ছেলে। আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মো.শাহীনের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে

সে স্বীকার করেছে, পলাতক মোঃ আমান উল্লাহর সহযোগিতায় সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain