জুন ১৪, ২০১৬,৩:৩০ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই শিশুটি স্থানীয় ভাদুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তবে ধর্ষকের নাম-পরিচয় জানাতে পারেনি নির্যাতিতার বাবা।
নির্যাতিতার বাবা অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পার্শ্বে খেলা করছিল ওই শিশু। এসময় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক বাইসাইকেলে চড়ে এসে ছুরি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘণ্টা দেড়েক আশপাশ এলাকায় ঘুরে পুনরায় ভূঁইয়াপাড়ায় শিশুটির বাড়ির পার্শ্বের একটি ঝোঁপে নিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
পরে কোনো রকমভাবে শিশুটি দৌঁড়ে পালিয়ে বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়ে। এরপর তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা নূরুস শামস জানান, নির্যাতনের শিকার ওই শিশুর চিকিৎসা চলছে।
এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অজ্ঞাত ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain